1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার - দৈনিক আমার সময়

তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানান, বাসাবাড়ি, সড়ক ও যানবাহনে তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই তাদের আইনের আওতায় আনা হবে।

শনিবার (২৩ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, জনগণকে কাক্সিক্ষত সেবা দিতে থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুততম সময়ে ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে। মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীকে বোঝাতে হবে।

হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো বেগবান করতে হবে। রাষ্ট্র আমাদের জনগণের জানমালের নিরাপত্তার দায়ত্বি দিয়েছে। পেশাদারত্ব ও কাক্সিক্ষত সেবা দিয়ে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com