শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কালামপুর এলাকায় ভালুম আতাউর রহমান কলেজে কেক কেটে ও র্যালি করে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা
টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় ঢাকা-২০, ধামরাই আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ
অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কেটে মোহনা
টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা ভাইচ চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইচ চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান খালেদ মাসুদ খান, সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, মোহনা টেলিভিশনের ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুল আহাদ বাবুসহ ধামরাইয়ের সাধারণ জনগণ।
Leave a Reply