নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ ঢাকা-কক্সবাজার যাত্রীবাহী বেঙ্গল পরিবহনের এসি বাসহতে টাইম নিয়ন্ত্রিত অগ্নিবোমা উদ্ধার করেন গাত ০৫ জানুয়ারী রাত ১০.১৫ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল এর মাধ্যমে অফিসার ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা জানতে পারেন যে, ঢাকা-টঃগ্রাম মহসড়কে মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামী বেঙ্গল পরিবহনের বাস নং ঢাকা মেট্রো-ব-১২-২৫৫৫ গাড়িতে বোমা সাদৃস্য বস্তু আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করে সিটিটিসি ডিএমপি ঢাকা কে অবহিত করা হয়। তারা এসে বোম্ব ডিসপোজাল সুট পরে বোমাটিকে গাড়ি থেকে নিরাপদে নামিয়ে নিয়ে আসে; পরবর্তীতে পুলিশ সুপার এর উপস্থিতে নিষ্ক্রিয় করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, বাসটিতে একজন যাত্রীর সিটে ব্যাগ বোমাটি পাওয়া গেছে। তিনি গাবতলী হতে উঠে সায়দাবাদে ব্যাগটি রেখে নেমে যায়। পরে বাসের সুপারভাইজার যাত্রীর মোবাইলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ব্যাগটির বিষয় সন্দেহ হলে সাইনবোর্ড গাড়ি দাড়ালে এসে ব্যাগটি কিছু অংশ খুলে বোমা দেখতে পায়। এর পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানায়।
এবিষয়ে বাসের যাত্রীটিকে সনাক্তসহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply