1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডেমরায় বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২ - দৈনিক আমার সময়

ডেমরায় বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

রাজধানীর ডেমরা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম-শফিকুল ইসলাম অভি ও মোঃ রাকিব। বৃহস্পতিবার রাত দুটার দিকে নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেমরা থানার নড়াইবাগ কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শফিকুল ও রাকিবকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,  দুই রাউন্ড গুলি ও দুইটি মোবাইল জব্দ করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com