1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
​টেকনাফে বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বুলেট সহ ইয়াবা জব্দ  - দৈনিক আমার সময়

​টেকনাফে বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বুলেট সহ ইয়াবা জব্দ 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের সীমান্ত উপজেলা
টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানে সেখান থেকে ০২টি G3 রাইফেল, ০১টি MA 1 রাইফেল, ০৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলা এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করেন নৌসদস্যরা।
উদ্ধারকৃত এই অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com