1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য - দৈনিক আমার সময়

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নেতৃবৃন্দ। শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন তোরণ, পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে ৯ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ইতিমধ্যে পদযাত্রায় অংশ নিতে গত সোমবার রাতেই এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় অনেক নেতা টাঙ্গাইলে এসেছেন। টাঙ্গাইলে এসে প্রথমে তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মাজার জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়াও গতকাল মঙ্গলবার দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন টাঙ্গাইলে আসবেন বলে জানা গেছে। উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রায় প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকজনের সমাগম হবে বলে আশা করছি। পদযাত্রাটি সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হবে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপিবিএন পুলিশের ৭০ জন সদস্যসহ ৯ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com