1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা - দৈনিক আমার সময়

জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। বিচারকাজ দ্রুত শেষ করতে আরও বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা।

এসময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষপর্যায়ে।

ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com