1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরের ইসলামপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু  - দৈনিক আমার সময়

জামালপুরের ইসলামপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু 

আব্দুল্লাহ আল লোমান , জামালপুর জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
জামালপুরের ইসলামপুরে ব্যাটারীচালিত  ইজিবাইক চাপায় মুসলিমা(৪) নামে এক শিশুর মৃত্যু  হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নে ডিগ্রীর গ্রামের বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানান, বেলা আনুমানিক ১টার দিকে ওই গ্রামের মজিবর রহমানের ৪ বছরের শিশু কন্যা মুসলিমা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মুসলিমার মৃত্যু হয়।
এলাকাবাসী চালক ও ইজিবাইকটি আটক করেছে।
ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com