জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
শনিবার দুপরে জামালপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে সকল আসামি গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিক নাদিমের পরিবারসহ সারাদেশের সাংবাদিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
গত ১৪ জুন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে রাত দশটায় বাড়িতে ফেরার সময় বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এবং পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায় এই হত্যাকান্ডের ঘটনায় ২৫ জনের নামে ও অজ্ঞাত নামা আরও ২০,-২৫ জনকে আসামী করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী মনিরা বেগম। এদের মধ্যে থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
Leave a Reply