এখনও যুগপৎ কোনা আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত না নিলেও পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এ সময় তিনি তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। আব্দুল্লাহ মো. তাহের জানান, পাঁচ দফা দাবিতে তারা কর্মসূচি পালন করবেন। এগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ওই পাঁচ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল; ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা, উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত। আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা লক্ষ্য করছি, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনা পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় জনগণের দাবি আদায়ে গণআন্দোলনের কোনা বিকল্প নেই।
Leave a Reply