1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
"জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে উন্নয়নের নামে হরিলুট বন্ধ হবে"- শ্রীপুরে ড. জাহাঙ্গীর আলম - দৈনিক আমার সময়

“জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে উন্নয়নের নামে হরিলুট বন্ধ হবে”- শ্রীপুরে ড. জাহাঙ্গীর আলম

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে জামায়াত ইসলামী তথা ১০ দলীয় জোটের প্রার্থী গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম বলেছেন,” এদেশের রাজনীতির অঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামের ইতিহাসে কোথাও চাঁদাবাজি, দখলবাজির কোন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। সন্ত্রাসের ইতিহাস জামায়াতে ইসলামীতে নেই। এদেশের মানুষ সুখী সমৃদ্ধিতে থাকতে চায়। সন্ত্রাস, দখলবাজমুক্ত, সুন্দর একটি মানবিক দেশ চায় তারা। সেজন্যই এদেশের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বেছে নিবে।”
তিনি আরও বলেন,” বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিগত সময়ে যে উন্নয়নের নামে হরিলুট হয়েছে এটা বন্ধ হবে এবং প্রকৃত উন্নয়নই হবে। জনগণের অধিকার মর্যাদার সাথে জনগণ ফিরে পাবে।”
ড. জাহাঙ্গীর আলম বলেন,”দেশে আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে ধারণ করে এদেশে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মুক্তির জন্য ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাবে বাংলাদেশ জামায়াত ইসলাম। আমরা বিশ্বাস করি জাতি এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের যে কোন সময়ের চেয়ে একটি শক্তিশালী জোট নিয়ে আমরা আগামী দিনে সামনে আগাবো।”
তিনি আরও বলেন, স্বাধীনতার পরে যারা এ দেশ শাসন করেছে তারা দুর্ণীতিমুক্ত কোন প্রশাসন এবং দেশ উপহার দিতে পারে নাই। প্রত্যেকটি দলেই দেখা গেছে তারা বিভিন্ন সময় চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজে লিপ্ত ছিল।”
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সহকারী রিটার্নিং অফিসার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে এসব কথা বলেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ও গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি ডা: জসিম উদ্দিন, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা সভাপতি আবু রায়হান মেজবাহ, শ্রীপুর উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রহমানীসহ ১০ দলীয় জোটের প্রতিনিধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com