1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাতীয় পুষ্টি সপ্তাহে র‍্যালীর নামে ফটোসেশন - দৈনিক আমার সময়

জাতীয় পুষ্টি সপ্তাহে র‍্যালীর নামে ফটোসেশন

আব্দুল্লাহ আল লোমান, জামালপুর জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩
জামালপুরের ইসলামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে র‍্যালীর নামে ফটোসেশন করায় ক্ষুব্ধ উপস্থিত  স্থানীয় সচেতন মহল।

বুধবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ব্যানার পরিবর্তন করে ফটোসেশনে উপজেলা স্বাস্থ্য বিভাগ,
পারী,এনএসভিসি,ওয়াল্ড ভিশন, উন্নয়ন সংঘ অংশ নেয়। উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স চত্ত্বর থেকে পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার  কথা থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে  ফটোসেশনের মাধ্যমেই  সমাপ্ত ঘটায় সংশ্লিষ্টরা। সরকার ঘোষিত পুষ্টি সপ্তাহের লক্ষ্য উদ্দেশ্য  ব্যাহত হওয়ার পাশাপাশি এতে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল।
উপজেলার বাসিন্দা সেবা গ্রহিতা আব্দুস সামাদ বলেন র‍্যালীটা যদি হতো, তবে আজকের প্রতিপাদ্য সম্পর্কে আমরা জানতে পারতাম।
পথচারী আব্দুল হালিম,মনির হোসেনসহ একাধিক লোকজন বলেন,র‍্যালীর নামে ফটো তুলার চিত্র দেখে অবাক! এভাবে চলতে থাকলে সাধারণ জনগণ র‍্যালীর মাধ্যমে কেমনে সচেতন হবে।
উন্নয়ন সংঘের বিংস প্রজেক্ট অফিসার এ,বি,এম নাজিমুল আলম বলেন,প্রখর রোদ,তাছাড়া আমাদের প্রকল্পের মেয়াদও প্রায় শেষের পথে।
এনএসবিসি প্রকল্পের উপজেলা সমন্নয়কারী বিজন কুমার দে’র সাথে এ বিষয়ে কথা হলে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অজুহাত দেখিয়ে পাশ কেটে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহেরের সাথে কথা হলে তিনি বলেন,র‍্যালী তো এভাবেই হয়। তাছাড়া আমরা আজকের সভায় পুষ্টি সপ্তাহ সম্পর্কে উপস্থাপন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. তানভীর হাসান রুমান বলেন,র‍্যালীতে আমারও যাওয়ার কথা ছিল,বিশেষ কাজে যেতে পারি নাই।তবে বিষয়টি সম্পর্কে জেনেয় ব্যাবস্থা নিবো।
জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন,বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com