1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাতিসংঘের উদ্বেগ ইরান-ইসরাইল সংঘাতে, দ্রুত যুদ্ধবিরতির আহ্বান গুতেরেসের - দৈনিক আমার সময়

জাতিসংঘের উদ্বেগ ইরান-ইসরাইল সংঘাতে, দ্রুত যুদ্ধবিরতির আহ্বান গুতেরেসের

মুহাম্মদ মীযানুর রহমান
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

গত বুধবার (১৮ জুন) জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর আল জাজিরার।

 

বিবৃতিতে গুতেরেস আরও জানান, এই মুহূর্তে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংযম ও কূটনীতি। যেকোনো অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।
 
বিশ্ব পরিস্থিতিতে যখন একের পর এক উত্তেজনা ছড়াচ্ছে, তখন জাতিসংঘের এমন আহ্বানকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com