দৈনিক আমার সময়ের তদন্তে ছবিতে দেখা যাচ্ছে, এই দুই জনই প্রথমে চৌমুহনী গ্রামীন ব্যাংকে অগ্নিসংযোগ করে ! কোন প্রকার উদাসীনতায় যেন গ্রামীন ব্যাংক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়ীতদের ছাড় দেওয়া না দেওয়া হয়, এমন মতামত আসছে অত্র ব্যাংক কর্তৃপক্ষসহ নিরাপত্তা বিশ্লেষকগণের কাছ থেকে ! এদিকে, এমন হামলার সাথে জড়ীত নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের জঙ্গি মিছিলের এরিপোর্ট লেখা পর্যন্ত সিসিটিভ ভিডিও মোতাবেক পুলিশ সিফাত (১৮), মারুফ (২১) এবং মহিন উদ্দিন বাদশা (৩৬) নাম এই তিনজনকে গ্রোপ্তার করা হয় ! ঘটনার সূত্রপাত হলো, গত শুক্রবার নিষিদ্ধ আওয়ামীলীগে জঙ্গি মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন নেতা–কর্মীরা। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরের দিন ২২ নভেম্বর রবিবার মিছিলের ভিডিও ও ছবি সংগ্রহ করে হেড অফিসের নির্দেশনায় প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজার হিসেবে পিংকু চাকমা বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করলে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হলে তদন্ত মোতাবেক উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এবিষয়ে, ম্যানেজার হিসেবে পিংকু চাকমা জানান, তদন্ত সঠিক করে প্রকৃত আসামীদের আইনের আওতায় আনা জরুরি কিন্তু তিনি নিরপরাধ কাউকে গ্রেপ্তারের পক্ষে নয় বলে জানিয়েছেন । তথ্য সূত্রে, ছবিতে উল্লেখিত লোকেরাই অবস্থিত কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়াতে ব্যাংকের প্রবেশ পথের দরজা ও ফটকের অংশবিশেষ পুড়ে যাওয়া, জানালা ভাঙচুর এবং হামলাকারীরা কার্যালয়ের বাইরের দিকের দুটি জানালার কাচ (গ্লাস) ভাঙচুর করে। মামলার অগ্রতি বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার সূত্র দৈনিক আমার সময়কে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, মামলা ভিত্তিক তদন্ত এখনো চলমান।
Leave a Reply