1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাটখিল থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার,গ্রেফতার-১ - দৈনিক আমার সময়

চাটখিল থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার,গ্রেফতার-১

মোঃ ইসমাইল হোসেন সজীব, চাটখিল নোয়াখালী
    প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
নোয়াখালীর চাটখিলে পরিত্যক্ত সেপটিক টাংকি থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ,এ ঘটনায় মো.ইব্রাহীম খলিল ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো.ইব্রাহিম খলিল ওরফে বাবু (২৫) উপজেলার দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।
সোমবার (১৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে,এর আগে,গতকাল রোববার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ এলাকার চাঁন মিয়া বেপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রামে অভিযান চালিয়ে সাত মামলার আসামি বাবুকে গ্রেফতার করা হয়,পরে তার ভাষ্যমতে,পুলিশ দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়িতে অভিযান চালায়,অভিযানে জনৈক নুর হোসেনের শৌচাগার সংলগ্ন পরিত্যক্ত সেপটি টাংকির ভিতরে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি ও ধর্ষণ মামলাসহ ৭ টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com