1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎চট্টগ্রামে র‍্যাব-৭ এর অভিযানে ‘গলাকাটা বাচা’ গ্রেফতার ‎হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি ধরা পড়লো সীতাকুণ্ডে - দৈনিক আমার সময়

‎চট্টগ্রামে র‍্যাব-৭ এর অভিযানে ‘গলাকাটা বাচা’ গ্রেফতার ‎হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি ধরা পড়লো সীতাকুণ্ডে

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

‎চট্টগ্রামে র‍্যাব-৭ এর সন্ত্রাসবিরোধী অভিযানে একাধিক মামলার পলাতক ও অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা বাচা কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
‎র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন গলাকাটা বাচা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত।
‎র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাদ্দাম হোসেন সীতাকুণ্ড থানার দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৭) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনীর বাসিন্দা।
‎র‍্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ অন্তত ৭টি মামলা রয়েছে।
‎গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com