বাগেরহাট জেলা ফোরাম–চট্টগ্রামের উদ্যোগে মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের কলসী দিঘির পাড়স্থ বাদামতলা ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাওলাদার মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসন থেকে মনোনীত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলিম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফোরাম–ঢাকার সিনিয়র সহ-সভাপতি হাফেজ সুলতান আহমদ, অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা রফিকুল ইসলাম কবির, ডা. মো. হাবিবুর রহমান, মো. রফিকুল ইসলাম, অধ্যাপক মাওলানা ছবির আহমদ, অধ্যাপক মাওলানা হাবিবুল্লাহ তালুকদার, শেখ এনামুল কবীর, মোরেলগঞ্জ উপজেলার ১২ নম্বর জিউধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম স্বপন, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অ্যাডভোকেট মুহিবুল্লাহ তালুকদার, ওসমান গনি, চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মো. হোসাইন, মোহাম্মদ শাহেদ, গিয়াস উদ্দিন চৌধুরী, মাওলানা আবু জাফর সালেহীসহ আরও অনেকে।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিকদার আলতাফ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক মো. শাহিন আলমের নেতৃত্বে বাগেরহাট জেলা ফোরামের সম্মানিত সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ‘শিকড় সাংস্কৃতিক সংসদ–চট্টগ্রাম’ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply