1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খিলক্ষেত থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তানিম হোসেন রাব্বি সড়ক দুর্ঘটনায় আহত - দৈনিক আমার সময়

খিলক্ষেত থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তানিম হোসেন রাব্বি সড়ক দুর্ঘটনায় আহত

সাইদুর রহমান
    প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

খিলক্ষেত থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তানিম হোসেন রাব্বি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

  • জানা যায়, তিনি বাইকে করে ৩০০ ফিট এলাকায় গরুর হাট পরিদর্শনে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এতে তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

তানিম হোসেন রাব্বির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে খিলক্ষেত থানা আওতাধীন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে দেখতে তার বাসায় যান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় নেতাকর্মীরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও সবার কাছে দোয়া কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com