1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ওয়ানডে, টেস্ট খেলতে দু’বার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড - দৈনিক আমার সময়

ওয়ানডে, টেস্ট খেলতে দু’বার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউ জিল্যান্ডের। বৃহস্পতিবার যার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে মিলিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য কিউরা বাংলাদেশ সফরে আসছে।

বিশ্বকাপের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার সবগুলো দিবা রাত্রির। ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর টেস্টের জন্য ঢাকায় আসবে কিউই দল। যার প্রথমটি ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। এর ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com