1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন   - দৈনিক আমার সময়

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন  

মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন 
    প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট চাইলেন ডাঃ এনামুর রহমান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবং টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। 
২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর সরকারী আশ্রয়ণ প্রকল্প (ফেস-২, আবাসন) এলাকায় নৌকার প্রচারণায় অংশ নিয়ে ভোট কামনা করেন নৌকার এই প্রার্থী।
বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মাসুদ রানার সঞ্চালনায় নৌকার এই প্রচারণায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম মন্ডল।
এসময় সাভার উপজেলা ও বিরুলিয়া ইউনিয়ন  আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে, সাভার-বিরুলিয়া সড়কের ছোট কালিয়াকৈর এলাকায় জলিল বেকারীর সামনে যুবলীগ নেতা মোঃ আজিজুল হকের নেতৃত্বে নৌকার নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করেন ডা: এনামুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com