1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২ - দৈনিক আমার সময়

উত্তরায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২

উত্তরা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
 রাজধানীর উত্তরায় পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে। এদিকে উত্তরায় বিএনএস সেন্টার এলাকা থেকে বিএনপিকর্মী সন্দেহে মো. আসাদুজ্জামান ও ফারুক ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা হঠাৎ বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। জবাবে বিএনপি কর্মীরা বলেন, তারা সড়ক অবরোধ করবেন না। সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করবেন।
পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, বিএনপি এখন অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদের এখানে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না।
এখন পরিস্থিতিতে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ১১টা ৫০ মিনিটে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিএনএস সেন্টারের এক কর্নারে নিয়ে আসে। তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। সড়কটিতে ২০ মিনিট ধরে যান চলাচল বন্ধ আছে। এক পর্যায়ে বিএনপি কর্মীরা সড়ক দখলে নিলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বাধে ।
এদিকে সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com