বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টর পার্কে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন,ঢাকা ১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুগ্ন আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আকতার হোসেন, আলী আকবর আলী, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সাবেক কাউন্সিলর ডিএনসিসি, আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি, রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি, মোঃ জামির হোসেন, সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মেজবাহ উদ্দিন খোকন, আহবায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি।এস কে খোকন, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল, আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক,বিমানবন্দর থানা যুবদল ।
দোয়া মাহফিলটি আয়োজন করেন মোঃ আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তুরাগ থানা বিএনপি ও সভাপতি পদপ্রার্থী উত্তরা পশ্চিম থানা বিএনপি।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তারা বেগম জিয়ার সুস্থতার জন্য আন্তরিকভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
Leave a Reply