1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?, - দৈনিক আমার সময়

আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?,

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টা 

কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে তাদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও আহ্বান জানান তিনি।  সময় তিনি চিকিৎসকদের কাছে প্রশ্ন রেখে বলেনআপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

আইন উপদেষ্টা বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।

 সময়নির্দিষ্টি কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন আইন উপদেষ্টা। প্রশ্ন রাখেন, পৃথিবীর কোনো দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?

তিনি বলেন, প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই।

আসিফ নজরুল উদাহরণ দিয়ে বলেন, আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে, সে একদিন গেছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়েছে। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করেছে, এতো টেস্ট লাগেনি।

এছাড়া হাসপাতলের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে? এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com