1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজ ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯), ৪৬ নম্বর গেন্ডারিয়া আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান (৩২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১), বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া (৪৮), কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইয়াসিন আহমেদ রবিন (৩৫), কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাগেরহাট জেলার মোংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মো. সজিব কাজী (৩৪) ও হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com