গতকাল দিবাগত রাতে ভোলা জেলার, বোরহানউদ্দিন থানার ৭ নং ওয়ার্ডে ছোট পর্দার অভিনেতা ও পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে । আব্দুল্লাহ আল মামুন এর বাড়ির সবাই চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় কর্মরত ।
বাড়িতে থাকতেন তার বৃদ্ধ বাবা এবং মা । তারা দুজন গতকাল একটি সামাজিক অনুষ্ঠানে গেলে বাড়ি ফাঁকা পেয়ে।সঙ্গবদ্ধ একটি ডাকাত দল তার বাড়ির তালা ভেঙে ঢুকে প্রতিটি রুম তছনছ করে ফেলে।
স্বর্ণ অলংকার সহ কিছু নগদ টাকা যার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানায়
সাধারণ ডায়েরি করলেও এখনো চোরদের দলকে ধরতে সক্ষম হয়নি থানা পুলিশ।
Leave a Reply