1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা - দৈনিক আমার সময়

অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটা চালানোর অভিযোগে শেখ মুজিবুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। 

 

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বায়ু দূষণ বন্ধে জেলা-উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান চালানো  হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহামেদের নেতৃত্বে পরিচালিত হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন – পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হকসহ সোনবাহিনী ও পুলিশ কর্মকরতারা।

 

সদর উপজেলা ও পরিবেশ অধিদপ্তর সূত্র, রোববার সদর উপজেলার দিঘলী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

এ সময় পশ্চিম দিঘলী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়েছে। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিক শেখ মুজিবুর রহমানকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

এছাড়া ভাটা বন্ধে মুচলেকা গ্রহণ করা হয়েছে। ভাটা পরিচালনায় তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছিল না। জ্বালানি কাঠ পুড়িয়েও তারা দণ্ডনীয় অপরাধ করেছে। বায়ুদূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com