1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে: রিজভী - দৈনিক আমার সময়

অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে: রিজভী

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শুক্রবার, ৩১ মে, ২০২৪

ক্ষমতাসীনরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কাফরুল থানা বিএনপির উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আজকে যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছে। আজকে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেন না, সবকিছু বন্দি করেছে তারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন।

তিন বলেন, দেশের সব দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ৭১ সালে দেশের নেতৃত্ব যখন দোদুল্যমান, তারা যখন কোনো দিক নির্দেশনা দিতে পারছিলেন না, ঠিক ওই সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন।

রিজভী বলেন, আমরা এখন দম বন্ধ করার মতো পরিস্থিতিতে বসবাস করছি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ ও সততা ধারণ করে কাজ করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা আমরা ফিরে পাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com