1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অনলাইন জুয়ারীদের বিরুদ্ধে সিআইডির বিশেষ অভিযানে কোটি টাকা পাচার চক্রের ৬ সদস্য গ্রেফতার - দৈনিক আমার সময়

অনলাইন জুয়ারীদের বিরুদ্ধে সিআইডির বিশেষ অভিযানে কোটি টাকা পাচার চক্রের ৬ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

 

 

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংকালে অনলাইন প্লাটফর্ম Mel Bet, 1x Bet এবং Bet winner নামের বেটিং সাইটসমূহ নজরে আসে। সিআইডি লক্ষ্য করে সেখানে বাংলাদেশের প্রচুর গ্রাহক বেটিং বা জুয়া খেলায় অংশগ্রহণ করছে।

পরবর্তীতে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এর দিক নির্দেশনায় উল্লিখিত সাইগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত এনালাইসিস করে সিআইডি সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট-এর একটি টিম গত ৩১-০৮-২০২৩ বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর, বনশ্রী ও আগারগাঁও এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছয় (০৬) জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-মো:রেজাউল করিম (৩১)মো: সৈকত রহমান (৩০)মো: সাদিকুল ইসলাম (২৮),নাজমুল আহসান (৩০) মো: তৌহিদ হোসেন (২৫) ও মো: জাকির হোসেন (৩৪)।

রাশিয়া থেকে মূলত এই সমস্ত অনলাইন জুয়ার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসাবে বিশ্বস্তদের নিয়োগ দেয়। জুয়ার এজেন্ট গন এ সমস্ত অ্যাপস পরিচালনা করতে পারে টেকনিক্যালি দক্ষ এমন লোক রাখেন।

গ্রেফতারকৃত রেজাউল করিম তার বাসায় ০৭ টি কম্পিউটার ও ০৪ টি ল্যাপটপ নিয়ে টেকনিক্যালি দক্ষ কয়েকজনকে সাথে নিয়ে আইটি ল্যাব তৈরি করে এই জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলো। জুয়ার টাকা লেনদেনের জন্য তাদের সাথে যুক্ত হন গ্রেফতারকৃত সাদিকুল ও জাকির হোসেনের মত এমএফএস এজেন্ট। গ্রেফতারকৃত নাজমুল, তৌহিদদের মত এমএফএস ডিস্ট্রিবিউশন হাউসের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় এই চক্র এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়ার কাজ সমূহ নির্বিঘ্নে করতে পারে।

আটককৃত চক্রটি ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল সমূহে এই জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় শরীয়তপুরের বাসিন্দা মতিউর রহমান যিনি রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন তিনি মূলত এই সাইটসমূহের বাংলাদেশের দায়িত্বে রয়েছেন। তার সহযোগী হিসেবে রয়েছেন যশোরের আশিকুর রহমান।

এই দুইজন এবং গ্রেপ্তারকৃত সৈকত ও রেজাউল এই চারজনের সমন্বয়ে বাংলাদেশে এ তিনটি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ করা হয়। তাদের মাধ্যমে জুয়ার এজেন্টরা ওয়েবসাইটে ব্যবহৃত এমএফএস (এজেন্ট সিম) ব্যবহার করে সারা বাংলাদেশ থেকে জুয়াড়িদের টাকা সংগ্রহ করে প্রতিমাসে এই চক্রটি এমএফএস এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন করে। কমিশন বাবদ তারা টাকার একটা ক্ষুদ্র অংশ পেয়ে জুয়ারীদের কাছ থেকে সংগৃহীত পুরো টাকা অ্যাপস পরিচালনাকারীদের কাছে হুন্ডি কিংবা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়।

গ্রেফতারকালীন সময়ে তাদের কাছ থেকে ১৭ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ২১ টি সিম, ল্যাপটপ ০৪ টি, ডেস্কটপ কম্পিউটার ০৭ টি, ট্যাব ০২টি, এবং নগদ প্রায় ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার রাজধানীর পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com