বয়স ৩৯ হয়ে গেলেও খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কবে নাগাদ বুটজোড়া তুলে রাখবেন- সে বিষয়ে এখনও জানাননি। তবে চলতি ইউরো টুর্নামেন্টই যে পর্তুগিজ যুবরাজের শেষ সেটা নিশ্চিত করেছেন। শেষ ষোলোয় স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর সংবাদ মাধ্যমকে সিআরসেভেন বলেছেন, ‘এটা নিশ্চিতভাবেই আমার শেষ ইউরো।’ ষষ্ঠ ইউরো খেলতে নামা রোনালদো চলতি টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়েও পেনাল্টি মিস করেছেন। ভাগ্য ভালো এর খেসারত দিতে হয়নি শেষ পর্যন্ত। শুটআউটে শেষ হাসি হেসেছে পর্তুগাল। ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত দেওয়ার পর রোনালদো বলেছেন, ‘তাই বলে আমি আবেগতাড়িত হয়ে পড়ছি না। আমি আবেগ তাড়িত হই ফুটবল যেসব বিষয়ে সম্পৃক্ত। যেমন ফুটবল নিয়ে আমার উদ্দীপনা, দর্শকদের উত্তেজনা এবং আমার পরিবার ও ভক্তদের ভালোবাসা।’ শেষ ষোলোয় পেনাল্টি মিসের পর রোনালদো মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন। তাকে সান্ত¡না দিতে ছুটে আসতে হয় সতীর্থদের। তার পর অবশ্য শুটআউটে জাল কাঁপাতে পেরেছিলেন তিনি। শেষ পর্যন্ত পর্তুগাল গোলকিপার ডিয়েগো কস্তার তিনটি সেভে পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ওই সময় কান্নায় ভেঙে পড়ার ব্যাখ্যায় পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেছেন,
ওপেনার ফিল সল্টের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ সকালে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। আজ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৪ ওভার বল করে ২১টি ডট
রাদারফোর্ডের বিধ্বংসী ইনিংস ও জোসেফ-মোটির বোলিংয়ে সুপার এইটে ক্যারিবিয়ানরা। ৩০ রানে নেই ৫ উইকেট! ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলকে একাই টানলেন শেরফেইন রাদারফোর্ড। তার বিধ্বংসী ফিফটিতে কোনোমতে দেড়শর কাছে গেল ওয়েস্ট ইন্ডিজ। পরে বল হাতে জ্বলে উঠলেন আলজারি জোসেফ ও গুডাকেশ মোটি। এই দুইজনের দুর্দান্ত বোলিংয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিল ক্যারিবিয়ানরা। ত্রিনিদাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার ১৩ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৯ রানের পুঁজি গড়ে কিউইদের তারা থামিয়ে দিয়েছে ১৩৬ রানে। আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচের সবকটি জেতা ক্যারিবিয়ানরা ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দুই ম্যাচের দুটিই হারা নিউ জিল্যান্ডের গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রাদারফোর্ড। ছয় নম্বরে নেমে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৩৯ বলের বিস্ফোরক ইনিংসটি সাজান ৬টি ছক্কা ও দুটি চারে। দলটির ইনিংসে ২০ রানও করতে পারেননি আর কেউ। অবদান কম নয় জোসেফের। ৪ ওভারে স্রফে ১৯ রান দিয়ে এই পেসার নেন ৪ উইকেট। বাঁহাতি স্পিনার মোটির শিকার ২৫ রানে তিনটি। ম্যাচের শুরুটা সুখকর ছিল না ওয়েস্ট ইন্ডিজের। টস হেরে ব্যাটিংয়ে নামা দলটি দ্রুতই হারিয়ে ফেলে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে। ষষ্ঠ বলে জনসন চার্লসকে বোল্ড করে দেন ট্রেন্ট বোল্ট। ভালো শুরু করা নিকোলাস পুরানকে টিকতে দেননি টিম সাউদি। রোস্টন চেইস, রভম্যান পাওয়েল ও ব্র্যান্ডন কিংও পারেননি হাল ধরতে। খাদের কিনারে থাকা দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা চালান রাদারফোর্ড। পরের ব্যাটসম্যানদের সঙ্গে ছোটছোট তবে বেশ কার্যকর জুটি গড়ে রান বাড়াতে থাকেন তিনি। ১৯তম ওভারে ড্যারিল মিচেলকে তিন ছক্কা মারেন রাদারফোর্ড। পরে একটি সিঙ্গেল নিয়ে ওই ওভারেই ৩৩ বলে পূরণ করেন ফিফটি। ইনিংসের শেষ ওভারে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকে দুই চার ও এক ছক্কায় ওড়ান তিনি। শেষ দুই ওভারে রান আসে ১৯ ও ১৮। রান তাড়ায় নিয়মিত উইকেট হারাতে থাকে নিউ জিল্যান্ড। তৃতীয় ওভারে বিদায় নেন ডেভন কনওয়ে। ভালো শুরু পাওয়া ফিন অ্যালেনকে ইনিংস বড় করতে দেননি জোসেফ। নিজের পরপর তিন ওভারে কেন উইলিয়ামসন, রাচিন রাভিন্দ্রা ও মিচেলকে ফিরিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন মোটি। এরপর কিছুক্ষণ লড়াই করেন গ্লেন ফিলিপস। কিউইদের ইনিংসের সর্বোচ্চ ৪০ রান করার পথে ৩৩ বলে ২ ছক্কা ও ৩ চার মারেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ ওভারে ৩৩ রানের সমীকরণে শেফার্ডকে তিন ছক্কা মারেন স্যান্টনার। তাতে কেবল কমে হারের ব্যবধান। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আগামী মঙ্গলবার। নিউ জিল্যান্ড পরের দুটি ম্যাচে খেলবে উগান্ডা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে। সুপার এইটে যেতে হলে এই দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে তাদের। পাশাপাশি আশা করতে হবে আফগানিস্তান যেন বড় ব্যবধানে হারে নিজেদের শেষ দুই ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (কিং ৯, চার্লস ০, পুরান ১৭, চেইস ০, পাওয়েল ১, রাদারফোর্ড ৬৮*, আকিল ১৫, রাসেল ১৪, শেফার্ড ১৩, জোসেফ ৬, মোটি ০*; বোল্ট ৪-১-১৬-৩, সাউদি ৪-০-২১-২, ফার্গুসন ৪-০-২৭-২, নিশাম ৪-০-২৭-১, ফিলিপস ১-০-৯-০, স্যান্টনার ২-০-২৭-১, মিচেল ১-০-১৯-০) নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৩৬/৯ (কনওয়ে ৫, অ্যালেন ২৬, রাভিন্দ্রা ১০, উইলিয়ামসন ১, মিচেল ১২, ফিলিপস ৪০, নিশাম ১০, স্যান্টনার ২১*, সাউদি ০, বোল্ট ৭, ফার্গুসন ০*; আকিল ৪-০-২১-১, শেফার্ড ৩-০-৩৬-০, রাসেল ৪-০-৩০-১, জোসেফ ৪-০-১৯-৪, মোটি ৪-০-২৫-৩, চেইস ১-০-৪-০) ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৩ রানে জয়ী
সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরি এবং স্পিনার রিশাদ হোসেনের দারুন বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। আজ গ্রুপ ‘ডি’তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২৫ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে নৈপুণ্যের পর সাকিব আল হাসানের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। তার কথা, বর্তমান টি-টোয়েন্টি পরিসংখ্যানের কথা ভেবে সাকিবের লজ্জা পাওয়া উচিত। বামহাতি অলরাউন্ডারকে অবসরেও
টিনএজার স্ট্রাইকার এনড্রিক আবারো নিজের ঝলক দেখিয়েছেন। কোপা আমেরিকাকে সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে ইনজুরি টাইমে এনড্রিকের গোলে মেক্সিকোকে ৩-২ গোলে পরাজিত করেছে ব্রাজিল। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে ফুলহ্যামের
গত কিছুদিন ধরেই বাংলাদেশের পারফরম্যান্সের অবস্থা নাজুক। শান্ত-লিটনদের এমন বাজে পারফরম্যান্সের কারণে বিরক্ত ক্রিকেটভক্তরা। এ ছাড়া ক্রিকেটারদের কথায় কথায় দোয়া চাওয়ার রীতিতেও বিরক্ত অনেক সমর্থক। বাংলাদেশের ক্রিকেটাররা এমন ভাবে দোয়া
শৈশব থেকে রেয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন হৃদয়ে লালন করার কথা বহুবারই বলেছেন কিলিয়ান এমবাপে। দীর্ঘ অুপেক্ষা শেষে, সব জল্পনা-কল্পনার ইতি টেনে এখন তিনি ইউরোপের সফলতম ক্লাবটির খেলোয়াড়। স্বপ্ন পূরণ
একে পারফরম্যান্স যাচ্ছে তাই। তার মধ্যে বাংলাদেশ শিবিরে ইনজুরির হানা। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে অস্বস্তি সঙ্গী হয়েছে ড্রেসিংরুমে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে