1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেফতার - দৈনিক আমার সময়

কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেফতার

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ইয়াছিন মোল্যাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন মোল্যা উপজেলার পশ্চিম রাতইল গ্রামের ছাত্তার মোল্যা ছেলে।

বুধবার বিকালে তাকে কাশিয়ানী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১৬ আগস্ট) র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি র‌্যাব-৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল জানান, ৭ বছর আগে ইয়াছিন মোল্যার সাথে রুনা আক্তার ওরফে টুম্পার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে বিভিন্ন সময় টুম্পার ওপর শারিরীক নির্যাতন করতো। টুম্পার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে ধার-দেনা করে প্রায় দেড় লাখ টাকা ইয়াছিনকে দেয়। পুনরায় টুম্পার স্বামী ইয়াছিন ও তার পরিবার আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। টুম্পার পরিবার যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় গত ৭ আগস্ট সকালে টুম্পাকে বেধড়ক মারধর করে। এক পর্যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পরিবারের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন টুম্পার বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ঢাকার তুরাগ এলাকায় থেকে প্রধান আসামী স্বামী ইয়াছিন মোল্যাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com