1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে বেঙ্গুলের কাঁমড়ে বৃদ্ধের মৃত্যু - দৈনিক আমার সময়

শ্রীপুরে বেঙ্গুলের কাঁমড়ে বৃদ্ধের মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে বেঙ্গুলের কাঁমড়ে মৃত হাবিবুর রহমানের ছেলে আঃ মজিদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত ব্যক্তির ছোট ভাই আব্দুল কুদ্দুছ।
৭ আগষ্ট (সোমবার) দিবাগত রাত ১২ টার সময় রাজধানীর উত্তরা MCW মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মৃত ব্যক্তির ছোট ছেলে জাহিদুল ইসলাম জানান প্রায় ১৭  পূর্বে কৃষি জমির পাশে ঝোঁপঝাড় পরিষ্কার করার সময় বেঙ্গুলের একটি চাকে আঘাত লাগলে বেঙ্গুলের একটি দল বেড়িয়ে এসে শরীরের বিভিন্ন জায়গায় শতাধিক কাঁমড় দেয়। এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রথমে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ৮ দিন চিকিৎসা দেওয়ার পরে  উত্তরা MCW মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়,৭ দিন আইসিইউতে থাকার পর সোমবার রাতে তিনি মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় ওনার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com