নরসিংদীতে প্রতিদিন ডেঙ্গুজ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে। গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলাতে আরও ৩৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এরমধ্যে নতুন করে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তিকৃত ডেঙ্গুরোগীর সংখ্যা দাড়িয়েছে ১০২ জনে ।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে ৪ জন ও সরকারি হাসপাতালে ৩৩ জনসহ মোট ৩৭ জন নতুন ডেঙ্গুরোগী রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৫ জনসহ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০২ জন। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৫৮ জন, জেলা সদর হাসপাতালে ২৯ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন। হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ২০ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৬২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ জন।
Leave a Reply