1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেখ হাসিনার নিকট দূর্ণীতির কোন ঠাঁই নেই- ধর্ম প্রতিমন্ত্রী  - দৈনিক আমার সময়

শেখ হাসিনার নিকট দূর্ণীতির কোন ঠাঁই নেই- ধর্ম প্রতিমন্ত্রী 

আব্দুল্লাহ আল লোমান,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তবে ৪১ নয় ৩৫ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে আমাদের বাংলাদেশ । শেখ হাসিনার নিকট দূর্ণীতির কোন ঠাঁই নেই বিধায় দেশ এত এগিয়ে।
প্রতিমন্ত্রী আরও বলেন,দেশের এমন উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে জ্বালাও পুড়াও শুরু করেছে। আপনারা যদি দেশের উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে চান,তবে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মসনদে অধিষ্ঠিত করবেন।
মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৫ লাখ টাকা ব্যায়ে কান্দারচর উচ্চ বিদ্যালয়ের নব – নির্মিত শ্রেণী কক্ষ উদ্বোধনী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তোফা’র সভাপতিত্বে কান্দারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের সঞ্চালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাহাত পালোয়ান, ত্রাণ  বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com