1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামানের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল - দৈনিক আমার সময়

ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামানের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল

মোঃ আব্দুল আহাদ বাবু, ঢাকা জেলা উত্তর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠন যুদ্ধকালীন ধামরাই উপজেলার বেসামরিক প্রধান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক কুশুরা (ডালিপারা) গ্রামের কৃতি সন্তান   বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উজ জামান এর স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।( উল্লেখ্য গত ১৭ জুন-২০২৩ইং  ঢাকার একটি হাসপাতালে তিনি  মৃত্যুবরণ করেন)
৩০ জুলাই (রবিবার) বিকেলের দিকে ভালুম(কালামপুর) আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে  ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উজ জামান এর জেষ্ঠ পুত্র  আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সিআইপি)
প্রিয় অতিথির বক্তব্য রাখেন কানাডা ইয়র্কভিল ইউনিভার্সিটি এসোসিয়েট রেজিস্ট্রার ডক্টর আমিন আল জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম, সূয়াপুর ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন এ ছাড়াও বক্তব্য রাখেন  বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালক করেন কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিরাজ উদ্দিন।  সবশেষে উপস্থিত সকলের মাঝে খাবার হিসেবে বিরানি দেয়া হয়।
যুবলীগ নেতা জাকারিয়া দিপু বলেন, কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। অনুষ্ঠানটি অত্যান্ত  সুশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com