1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাছা প্রাইভেট স্কুল সোসাইটির দ্বি-বাসিক নির্বাচনের প্রার্থিতা ঘোষণা ও প্রতিক বরাদ্ধ - দৈনিক আমার সময়

গাছা প্রাইভেট স্কুল সোসাইটির দ্বি-বাসিক নির্বাচনের প্রার্থিতা ঘোষণা ও প্রতিক বরাদ্ধ

নাজমুল মন্ডল
    প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
গাজীপুরের গাছা প্রাইভেট স্কুল সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ এর প্রার্থীতা ঘোষণা ও প্রতিক বরাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই (সোমবার) বোর্ডবাজার মোল্লা কনভেনশন হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ এ এইচ এম কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার গাজীপুর  মোঃ আজাহারুল ইসলাম, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল আজগর, সহ সভাপতি গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন।
নির্বাচনে মোট ১৭টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন চেয়ে প্রতিক চেয়েছিলেন, এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ হিসেবে দেখানো হয়েছে তাদের শিক্ষাগত কোন যোগ্যতার  সনদ উল্লেখ করা হয় নি।তবে বাতিল কৃতরা আপিল করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।  একটি পদে ( দপ্তর সম্পাদক) একজন প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে,বিজয়ী প্রার্থী দপ্তর সম্পাদক পদে মোঃ নাজমুল ইসলাম রাজিব।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন তারা হলেন মোঃ হালিম মিয়া চেয়ার প্রতিক, মোঃ মজনু মিয়া হাতি প্রতিক, মোঃ দেলোয়ার হোসেন সারোয়ার ঘোড়া প্রতিক।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আলাউদ্দিন ঘুড়ি প্রতিক,মোঃ জুয়েল মৃধা ঠেলাগাড়ি প্রতিক, মোঃ সাইদুর রহমান খান সিলিং ফ্যান প্রতিক।
এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোছাদ্দিকুর রহমান ( হাজী মুছা) গাছা কেজি স্কুল সোসাইটি,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম ও মোঃ ফাইজুর রহমান ফিরোজ। নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী আগষ্ট মাসের ১২ তারিখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com