1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ধামরাইয়ে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় - দৈনিক আমার সময়

ধামরাইয়ে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

মোঃ আব্দুল আহাদ বাবু, ঢাকা জেলা উত্তর প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ধামরাই থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৪ জুলাই শুক্রবার বিকাল ৫ টায় কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমেনা নূর ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসায়ী সিআইপি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঢাকা ২০ ধামরাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ মুকুল, সাবেক সদস্য ঢাকা জেলা যুবলীগ আব্দুল লতিফ, ধামরাই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ,সাধারণ সম্পাদক কালামপুর বাজার বণিক সমিতি মুসলিম উদ্দিন মুসা,ধামরাই বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব  ও কুশুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ,কুশুরা ইউনিয়ন যুবলীগ নেতা আমজাদ হোসেন  সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com