কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং নাফনদী থেকে এক যুবককের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।
নিহত যুবক হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ১ নং ওয়ার্ড মনিরঘোনা গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে আমান উল্লাহ (২২)।
শনিবার (৮ জুলাই) দুপুর ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভিকটিমের পিতা ঠান্ডা মিয়া বলেন, আমার ছেলে আমান উল্লাহ সকাল ৭টার দিকে মাছ ধরার জাল নিয়ে নাফনদীতে মাছ শিকারের বের হয়েছিল।দু’ঘন্টা পরে খবর আসে সেই নাফনদীতে ডুবে গেছে।পরবর্তীতে বিজিবি ও পুলিশসহ স্থানীয় লোকজনের সহায়তায় হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে তার মৃতদেহ তোলা হয়।তবে কি কারনে সে মারা গেছে তা এখনো জানা যায়নি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন,শনিবার দুপুরে হোয়াইক্যং সংলগ্ন নাফনদী থেকে নৌ-পুলিশ ও বিজিবির সহায়তায় আমান উল্লাহ নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।পরে মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানায়।
Leave a Reply