1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের বৃক্ষ রোপন কর্মসূচি - দৈনিক আমার সময়

ময়মনসিংহে সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের বৃক্ষ রোপন কর্মসূচি

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
বর্ষাকাল উপলক্ষে প্রকৃতির ভারসাম্য রক্ষায় ” আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে “এই স্লোগান নিয়ে ময়মনসিংহের অন্যতম  স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। ০৭ জুলাই (শুক্রবার) বিকেলে নগরীর টাউন হল মোড়ে আঞ্জুমান ঈদগাহ মাঠে  দুই শতাধিক ঔষধি, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপন  করা হয়েছে । বন্ধন সংগঠন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক রিয়াদ মাহবুব সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধন সংগঠনের সহ সভাপতি মোঃ সায়েম সরকার,  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,  তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক আনিস বিপ্লব, ক্রীড়া সম্পাদক মিলন মিয়া,  সদস্য জিয়ারুল হক, ইশরাত জাহান লোপা, প্রিমা, সাকি, লোবাইনা, মুক্তা, রাজন, মুন্না সহ প্রমূখ।উল্লেখ্য-  সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে স্বেচ্ছায় জনসেবায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com