সিলেটে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের  নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিলেট পুলিশ।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্লাস এ দুপুর একটা থেকে দীর্ঘ ৫ ঘন্টা হোটেল কক্ষে থাকাদের পরিচয় যাচাই-বাছাই পর অভিযান চালিয়ে তাঁদের এ গ্রেপ্তার করে  সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার চারজনের মধ্যে শাওন আমরান টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার মৃত এজাহার মিয়া কোম্পানির ছেলে। অপরদিকে হোসাইন আহমদ টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও একাধিক সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সপরিবারে ওই হোটেলে অবস্থান করছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর রাত থেকেই সিলেট যুবদলের নেতাকর্মীরা হোটেলটি ঘিরে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে হোটেল ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে বিষয়টি জানতে পেরে সিলেট মেট্রোপলিটন ডিবি ও থানা  পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করেছেন -সিলেট মেট্রোপলিটন উত্তর উপ পুলিশ কমিশনার (ডিবি) মো: সাইফুল ইসলাম।
এদিকে বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিনের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে হোসাইন আহমদ সাবেক কাউন্সিলর হিসেবেও পরিচিত।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার চারজনকে আপাতত পুলিশের হেফাজতে রাখা হবে।
তবে তাঁদের বিরুদ্ধে সর্বশেষ আইনগত পদক্ষেপের বিষয়ে জানতে মুঠো ফোনে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করতে চাইলে তিনি হোয়াটস অ্যাপ এবং নাম্বার ফোন রিসিভ করেনি।