সিলেটে রাতভর হোটেল ঘিরে রাখে স্থানীয় ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা
পারিবারিক ভ্রমণে গিয়ে সিলেট থেকে আটক হলেন বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন।
পারিবারিক ভ্রমণে সিলেটে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ চারজন। গ্রেপ্তার অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর সিআইপি টেকনাফ স্থল বন্দর (সিএনএফ) এসোসিয়েশন এর সভাপতি আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর হোসাইন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়
পুলিশ সূত্র বলছে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে শাওন আমরান টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে।
অন্যদিকে, আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার মৃত এজাহার মিয়া কোম্পানির ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি হোসাইন আহমদ টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।
যেভাবে গ্রেপ্তার হলেন তাঁরা
পুলিশ ও একাধিক সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সপরিবারে সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলে অবস্থান করছেন এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর রাত থেকেই হোটেলটি ঘিরে রাখেন সিলেট যুবদলের নেতাকর্মীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে হোটেল ও আশপাশের এলাকায় নানা আলোচনা তৈরি হয়। পরে বিষয়টি জানতে পেরে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান চালায়। বুধবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে শাওন আমরান, আব্দুস শুক্কুর, আব্দুল আমিন ও হোসাইন আহমদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শাওন আমরান সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে। তাঁর দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন স্থানীয়ভাবে তারা দীর্ঘদিন কারাভোগ করে জামিনে বেহের হয়ে আসে আলোচনা- গেল কয়েকদিন ধরে টেকনাফে আব্দুস শুক্কুর সিআইপি নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে নতুন করে আলোচনায় চলে আসছিল।
এছাড়াও গ্রেপ্তার হওয়া হোসাইন আহমদ সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত।
আইনগত ব্যবস্থা
অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশের এক কর্মকর্তা জানান, কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আপাতত পুলিশের হেফাজতে রাখা হবে।
পরে আইনগত প্রক্রিয়া শেষে ঢাকা থেকে আসা পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply