1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রাম নগরীতে কয়েক হাজার কোটি টাকা ব্যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণ সুবিধা পাচ্ছেন না নগরবাসীর - দৈনিক আমার সময়

চট্টগ্রাম নগরীতে কয়েক হাজার কোটি টাকা ব্যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণ সুবিধা পাচ্ছেন না নগরবাসীর

মো নজরুল ইসলাম চৌধুরী  চট্টগ্রাম 
    প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নয়টি র‍্যাম্পের একটিও আনুষ্ঠানিক চালু হয়নি- ফলে যানজটের দুর্ভোগে প্রতিনিয়ত বানিজ্যিক রাজধানীবাসী

চট্টগ্রাম নগরীর যানজট নিরসন, পতেংগা, বিমানবন্দর, বন্দর,  রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে নির্মিত শহীদ ওয়াসিম এক্সপ্রেসওয়ে (সাবেক মেয়র  এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে) চালুর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও হাজার হাজার কোটি টাকা ব্যয়  প্রকল্পের পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছেন না নগরবাসী। বিশেষ করে গুরুত্বপূর্ণ নয়টি র‍্যাম্পের একটিও আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে না দেওয়ায় প্রকল্পটির কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী।

নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের উড়াল সড়কটির নির্মাণকাজ শুরু থেকেই নানা জটিলতায় পড়ে। নকশা পরিবর্তন, জমি অধিগ্রহণ, নির্মাণকাজের ধীরগতি এবং বিভিন্ন স্থানে র‍্যাম্প নির্মাণে প্রতিবন্ধকতার কারণে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। শুরু থেকে এ পর্যন্ত তিন দফা নকশা সংশোধনের কথাও জানা গেছে।

বর্তমানে যানবাহনগুলো মূলত লালখান বাজার ও পতেঙ্গার প্রবেশ ও বের হওয়ার পথ ব্যবহার করেই এক্সপ্রেসওয়েতে চলাচল করছে। অথচ নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, বন্দর, জিইসি, সিইপিজেডসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে র‍্যাম্পগুলো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, জিইসি, আগ্রাবাদ ও কর্ণফুলী ইপিজেড এলাকায় ঊর্ধ্বমুখী র‍্যাম্প, আমবাগান ও ফকিরহাটে নিম্নমুখী র‍্যাম্প এবং নিমতলা ও চট্টগ্রাম ইপিজেড এলাকায় দ্বিমুখী র‍্যাম্প নির্মাণের কথা। কাজও শেষ পর্যায়ে পথে শুধু উদ্বোধনের দরজায় দাড়িয়ে আছে।   এসব র‍্যাম্পের মধ্যে জিইসি ও আগ্রাবাদ র‍্যাম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ জিইসি র‍্যাম্প চালু হলে পাঁচলাইশ, নাসিরাবাদ, খুলশী, মুরাদপুরসহ নগরীর গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। অন্যদিকে আগ্রাবাদ র‍্যাম্প চালু হলে নগরীর প্রধান বাণিজ্যিক এলাকায় যাতায়াতে সময় ও ভোগান্তি কমবে।

স্থানীয় বাসিন্দা ও কর্মজীবী মানুষের অভিযোগ, আগ্রাবাদ থেকে আকমল আলী রোড হয়ে বাসায় ফিরতে সিএনজিচালিত অটোরিকশায় প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় ব্যয় করতে হয়। অথচ আগ্রাবাদ র‍্যাম্প চালু থাকলে একই পথের যাতায়াতের সময় অনেক কমে আসত।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্প-সংক্রান্ত তথ্যমতে, প্রায় ৪ হাজার ২৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন অন্তত ৩২ হাজার ৪০০টি যানবাহন চলাচলের সক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার ৫০০টি যানবাহন এটি ব্যবহার করছে বলে প্রকল্পের তথ্যে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের জুলাই মাসে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। ২০২০ সালের জুনের মধ্যে কাজ শেষ করার প্রাথমিক সময়সীমা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২৩ সালের নভেম্বর মাসে এক্সপ্রেসওয়েটি আংশিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে র‍্যাম্পগুলোর কাজ শেষ না হওয়ায় এখনো প্রকল্পটির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হয়নি। ইতি মধ্যে ১৩ই নভেম্বর ২০২৬শে  এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প ব্যয় আবারও বাড়ানো হয়েছে( প্রতিবেদন) অনুযায়ী ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা। এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উঠা নামার ৯টি র‍্যাম্প সহ সম্পূর্ণ নির্মান কাজ শেষ করার লক্ষ্য  নেওয়া হয়েছে।

সিডিএর অগ্রগতি-সংক্রান্ত তথ্যে জিইসি র‍্যাম্পের নির্মাণকাজ প্রায় কাজ শেষ পর্যায়ে বাকি অংশের  নির্মাণকাজ এখনো চলমান হয়তো শিগগিরই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুফল ভোগ করবে  নগরবাসী।

প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমানের এক বক্তব্য অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার প্রধান পানি সরবরাহ পাইপলাইন স্থানান্তরের জটিলতা এবং বাওয়া স্কুলের শিক্ষার্থীদের ক্যাম্পাসের পাশে নির্মাণকাজ নিয়ে প্রতিবাদ এবং  জিইসি র‍্যাম্পের কাজ বিলম্বিত হয়েছে। অন্যদিকে জমি অধিগ্রহণের জটিলতা ও স্থানীয় ব্যবসায়ীদের বিরোধিতার কারণে আগ্রাবাদ র‍্যাম্পের কাজও নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।

এদিকে র‍্যাম্পগুলোর নির্মাণকাজ শেষ না হওয়ায় নগরীর ফ্রিপোর্ট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কে প্রতিদিন যানজটের চাপ বাড়ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। বিশেষ করে,নিমতলা বিশ্ব রোড়,   বন্দর, আগ্রাবাদ, ইপিজেড ও বিমানবন্দরমুখী যানবাহনের চলাচলে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে চালক ও যাত্রীদের। এতে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

নগরবাসীর প্রশ্ন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো নির্মাণের পরও কেন এর প্রয়োজনীয় সংযোগ সড়ক ও র‍্যাম্পগুলো যথাসময়ে চালু করা যাচ্ছে না? শুধু উড়াল সড়ক নির্মাণ করলেই হবে না, নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথগুলোও কার্যকর করতে হবে।

সচেতন মহলের মতে, এলিভেটেড  এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করতে হলে জিইসি, আগ্রাবাদ, নিমতলা, আমবাগান, ফকিরহাট, সিইপিজেড ও কেইপিজেডসহ সব র‍্যাম্পের নির্মাণকাজ দ্রুত শেষ করে চালু করতে হবে। নগরবাসীর দাবি বিলম্ব না করে, একটি নিদিষ্ট সময়ের মধ্যে দ্রত সব রাম্পের কাজ শেষ করে এবং নিরাপত্তা এবং পরিক্ষা নিরীক্ষা করে যান চলাচলের খুলে দিতে হব। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়ের কাঙ্ক্ষিত সুফল থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকবেন নগরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com