1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে পৌরসভার ৬ নং ওয়ার্ডে জানালার গ্রিল কেটে ৪০ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুটের অভিযোগ - দৈনিক আমার সময়

নড়াইলে পৌরসভার ৬ নং ওয়ার্ডে জানালার গ্রিল কেটে ৪০ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুটের অভিযোগ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
নড়াইল সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাদুলিডাঙ্গা গ্রামে  একটি বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
১ লা, নভেম্বর (রোববার) ভোররাতে পৌরসভার মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভাদুলীডাঙ্গা এলাকার মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে মানিক কুমার বিশ্বাসের বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৬-৭ জনের একটি ডাকাত দল। তারা বাড়ির সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে পুরো বাড়িতে লুটপাট চালায়। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
মানিক কুমার বিশ্বাসের বড় ভাই ও বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস বলেন, ভোররাতে ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রূপক সেন বলেন, বিভিন্ন জেলায় থাকা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে এ বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য সবার কাছেই সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির সব কক্ষ থেকে সেসব নিয়ে গেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com