1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইল ঢাকা মহাসড়কে ইজিবাইক উল্টে ১ জন নিহত - দৈনিক আমার সময়

নড়াইল ঢাকা মহাসড়কে ইজিবাইক উল্টে ১ জন নিহত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নড়াইল ঢাকা মহাসড়কে লোহাগড়া উপজেলা এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মিজান শেখ (৫০) নামে এক যাত্রি নিহত হয়েছেন। নিহত মিজান শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মৃত পহম শেখের ছেলে।

৩০ আক্টোবর (শুক্রবার) দুপুরে নড়াইলে লোহাগড়া উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া বাজার থেকে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে ঈশানগাতি গ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মিজান শেখ। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের রামপুর এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়।

এতে ইজিবাইকে থাকা যাত্রী মিজান শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com