1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হাত ধোয়ার নায়ক হোন প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃজুবায়ের জাহাঙ্গীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ সৈকত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন, পাট কর্মকর্তা আব্দুল মমিন, রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাবুর রহমান ও বন কর্মকর্তা নসরত জামান।এ ছাড়া বিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com