1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ - দৈনিক আমার সময়

বরিশালে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বরিশালে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএমপি পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন, বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে তিনি সাদাছড়ি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com