1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - দৈনিক আমার সময়

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
oplus_131104
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহা. জাহাঙ্গীর আলম এবং রংপুর সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কেবল পরিসংখ্যানের কোনো সংখ্যা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ এবং প্রিয়জন হারানোর বেদনা। একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের সব স্বপ্ন ভেঙে দিতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণ ও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শফিকুল আলম সরকার চালকদের সতর্ক করে বলেন, ঘুম ঘুম চোখে গাড়ি চালানো, অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে ওভারটেকিং করা এবং একটানা দীর্ঘ সময় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
বিআরটিএর মোটরযান পরিদর্শক বলেন

, গাড়ি চালানোর সময় কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং দুর্ঘটনা এড়াতে চালকদের সব সময় সতর্ক থাকতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুব্রত কুমার দেবনাথ, রংপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মাহবুবার রহমান, রংপুর রেঞ্জের ডিআইজির প্রতিনিধি, রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, জেলা পরিষদের প্রশাসক মোহা. সাইফুল ইসলাম এবং রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহা. জহির আলম নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
সভা শেষে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতামূলক বার্তা প্রচার এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com