1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়কের পাশ থেকে তৃতীয় লিঙ্গের মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়কের পাশ থেকে তৃতীয় লিঙ্গের মরদেহ উদ্ধার

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোহেল রানা দুষ্টু (২৩) নামে এক তৃতীয় লিঙ্গের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কসবা-আখাউড়া সড়কে গোপীনাথপুর বাজারের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সাবের আলীর ছেলে। সে গোপীনাথপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।
কসবা থানার পরিদর্শক তদন্ত আব্দুল বাসেদ জানান, রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোপীনাথপুর আঞ্চলিক সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার (১ জুলাই)  সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানাযাবে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com