লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছে ‘এক জীবনে এত ব্যথা’ শিরোনামে নতুন একটি গান। শফিকুর রহমান শান্তনুর রচনা ও এল আর সোহেলের নির্দেশনায় ‘অজানা মায়া’ নাটকের জন্য জীবন প্রেম বেদনার দারুণ শব্দমালা দিয়ে শ্রুতিমধুর গানটি লিখেছেন লেখক ও গীতিকার হেলাল ওয়াদুদ। গানটির সুরকার ও শিল্পী খায়রুল ওয়াসি। সঙ্গীতায়োজন করেছেন জেএইচকে জিসান।
লেখক ও গীতিকার হেলাল ওয়াদুদ বলেন, এই সময়ের অত্যন্ত প্রতিভাবান কণ্ঠশিল্পী ওয়াসি গানের কথা অনুযায়ী, প্রেম স্বপ্ন জীবন ও বেদনার হাহাকার মিশিয়ে উপযুক্ত একটি সুর করেছেন এবং গেয়েছেনও দারুণ, আমি নিজেও তার গায়কি পছন্দ করি। যদিও, ওয়াসির সাথে এটা আমার প্রথম কাজ। সাথে জিসানের সঙ্গীতায়োজন প্রশংসার দাবিদার। আমার বিশ্বাস গানটি সকলের ভাল লাগবে। নাটকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন সাদ নাওভী, প্রিয়ন্তী উর্বি, নরেশ ভুইয়া ও শিল্পী সরকার অপু ও অন্যান্যরা। উল্লখ্যে, লেজার ভিশনের নাটক ‘অজানা মায়া’ প্রকাশ হয়েছে৷ ‘এক জীবনে এত ব্যথা’ শিরোনামের নাটকের এই গানটি প্রকাশ হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।
Leave a Reply