মানিকগঞ্জের হরিরামপুরে ইজি বাইক ও ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক ইয়ারদ্দি বেপারী (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া- ধুলশুড়া আঞ্চলিক সড়কের কচুয়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ারদ্দি বেপারী উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের দানেজ বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় কচুয়ার মোড় এলাকায় একটি দ্রুতগামী ইজিবাইকের সাথে ভ্যান গাড়িটির সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ইয়ারদ্দি বেপারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, পোস্টমর্টেম না করে মরদেহ নেয়ার আবেদন করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
Leave a Reply