1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপূজায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলনেতা-দলনেত্রীদের প্রতি দিকনির্দেশনা - দৈনিক আমার সময়

রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপূজায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলনেতা-দলনেত্রীদের প্রতি দিকনির্দেশনা

আলামীন, রংপুর
    প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম ও সহকারী জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। সভাটি সঞ্চালনা করেন রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন, প্রশিক্ষিকা জান্নাত আরা এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলপতি, দলনেত্রীসহ আনসার-ভিডিপির সদস্যরা।সভায় শুরুতেই প্রধান অতিথি দলপতি ও দলনেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, “দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”
তিনি দলপতি ও দলনেত্রীদের নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সময়মতো উপস্থিতি নিশ্চিত এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশ দেন।
এছাড়া পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের নিরাপদ চলাচলে সহযোগিতা, ভিড় নিয়ন্ত্রণ, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সতর্কতা এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার জন্য সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।প্রধান অতিথি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”— এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ব্যবস্থা না নিয়ে বিষয়টি যাচাই করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।সভায় মাসিক কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে আনসার-ভিডিপির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
সভা শেষে দেশের শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com